1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ  পটুয়াখালী/উভ/পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর ইউনিয়ন যুবদলের সভাপতির নেতৃত্বে হামলা, আহত-১২-গাজীপুর সংবাদ  Casinoetikett Slik unngår du vanlige feil ved spillebordene

পটুয়াখালী/উভ/পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর ইউনিয়ন যুবদলের সভাপতির নেতৃত্বে হামলা, আহত-১২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর হামলায় জেলা নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০) নামের ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন বটতলা বাজারে এঘটনা ঘটে।
আহত শ্রমিকরা জানায়, মঙ্গলবার বেলা এগারোটা থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে সরকার নিবন্ধিত সংগঠন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। বিকাল তিনটার দিকে তারা কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন। তবে তারা বিচ্ছিন্ন ভাবে বটতলা বাজারেই অবস্থান করছিলো। পরে বিকাল পাঁচটার দিকে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে ৭ থেকে ৮ জন লাঠিসোটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধা বলেন, ঘটনাস্থলে প্রশাসনের লোকজন ছিলো। তারা যদি বলে সে মারধরে জড়িত ছিলো তাহলে সে অপরাধী। মারধরের পর ঘটনা শুনে তিনি সেখানে গিয়েছেন এবং কারা কারা মারামারি হয়েছে তা তিনি জানেন না।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com