1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

গাজীপুরে ২ সন্তান ও স্ত্রীকে ফেলে অটোরিক্সা নিয়ে উধাও স্বামী: সন্ধানের আকুতি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া থানা এলাকায় দুই সন্তান ও স্ত্রীকে ফেলে ব্যাটারী চালিত অটো রিক্সা নিয়ে উধাও হয়েছেন মোঃ সৌরভ হোসেন (৩০) নামের এক ব্যক্তি। গত ২০ আগস্ট দুপুর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সৌরভ পাবনা সদর থানার আরিফপুর গ্রামের মোঃ বাবু মিয়ার ছেলে। তিনি বর্তমানে কাপাসিয়া থানার লোহাদী গ্রামে বসবাস করছিলেন। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার (২৫), পিতা-মোঃ মোস্তফা কামাল, সাং-লোহাদী, ইউনিয়ন-বারিষাব, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর গত ০৭ বছর পূর্বে বিবাদী মোঃ সৌরভ হোসেনের সাথে প্রেমের সম্পর্কের পর রেজিস্ট্রি কাবিন মূলে পারিবারিক বিবাহ করেন এবং তাদের দাম্পত্য জীবনে বর্তমানে ০২টি কন্যা সন্তান আছে। সাংসারিক বিষয়াদি নিয়ে স্বামী প্রায়ই ফাতেমাকে গালিগালাজ ও মারধর করত। পরবর্তীতে সন্তানদের নিয়ে ফাতেমা গত ০৪ মাস পূর্বে বাপের বাড়ীতে চলে আসেন। এমতাবস্থায়, ফাতেমার মা রমিজা খাতুন এনজিও থেকে ঋণ নিয়ে বিবাদীকে একটি ব্যাটারী চালিত অটো গাড়ী ক্রয় করে দেন। এর পরও স্বামীর নির্যাতন কমেনি। এরই ধারাবাহিকতায়, গত ২০ আগস্ট দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকার সময় বিবাদী উক্ত অটো গাড়ী নিয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১৪-২০৪১২৬) বন্ধ পাওয়া যাচ্ছে। ভুক্তভোগী ফাতেমা আক্তার জানান, তিনি বর্তমানে ২ সন্তান নিয়ে বাবার বাড়ীতে বসবাস করছেন এবং অসহায় অবস্থায় আছেন। স্বামী এবং তার সাথে থাকা অটো গাড়িটির সন্ধানের জন্য তিনি প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন। যদি কোন হৃদয়বান ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান পান তবে তার স্ত্রী ফাতেমা আক্তার এর সাথে নিম্মোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। যোগাযোগ: ০১৭৩৪-২৮৬৬৭৫ (ফাতেমা আক্তার) প্রশাসন এবং জনসাধারণের সহায়তায় এই অসহায় পরিবারের মুখে হাসি ফিরে আসুক এবং সৌরভ হোসেন দ্রুত তার পরিবারের কাছে ফিরে আসুক, এই কামনায়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com