
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিনের পিতা মরহুম হাজী ফজল উদ্দিনের কবর জিয়ারত করেছেন, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।
তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে (২৬ আগষ্ট) বুধবার বেলা ২ ঘটিকার সময় ছাতক উপজেলার স্থানীয় বিলপার গ্রামে মরহুমের কবর জিয়ারত করেন। করব জিয়ারত শেষে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মতিনের পিতা মরহুম হাজী ফজল উদ্দিনের কুলখানিতে তাদের বাড়িতে উপস্থিত হয়ে কিছু সময় কাটান এবং শোক
সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় সংসদ সদস্য মিলনের সাথে ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামছুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হক, আহবায়ক কমিটির সদস্য ছাদিকুর রহমান ও আমিন উদ্দিন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো:নজির আহমদ ও ছালেহ আহমদ ছালেক বিএনপি নেতা এনাম আহমদ,
জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাহা উদ্দিন শাহি, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, মুহিবুর রহমান, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ফজর আলী ও শাহেদ আলী,
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহবুব আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমন, সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মিয়া মোহাম্মদ ছাদ, সিনিয়র সহ সভাপতি ছাব্বির আহমদ, সহ সভাপতি ইমন আহমদ প্রমুখ।
Leave a Reply