1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

*সভাপতি-ইঞ্জিনিয়ার শাহজাহান, সম্পাদক-আনোয়ার,* হোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের  নির্বাচন সম্পূর্ণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

হোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ ২৭শে আগষ্ট ঢাকা মেঘনা প্লান্টে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে পুরাতন কেবিনেটকে পরাজিত ও ভূমিধস করে  নতুন নেতৃত্বের গলায় জয়জয়কারের মালা। দীর্ঘদিন যারা মামলার অজুহাত দেখিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার নীলনকসা করেছিলো। আজ প্রিয় শ্রমিক ভাইরা ভোটের মাধ্যমে তার দাঁতভাংগা জবাব দিয়েছেন। এ নির্বাচনে শ্রমিক ভাইদের স্বার্থক্ষুন্নকারী কেবিনেটকে শ্রমিক ভাইয়েরা তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখান করেছে। হোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নতুন কেবিনেট প্রতিনিধি ভাইদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সকল শ্রমিক। তারা আরো বলেন ইনশাআল্লাহ নতুন কেবিনেট শ্রমিকের কল্যানে কাজ করবে এই প্রত্যাশা আমাদের সকলের। শ্রমিকদের দাবী আগামী ৩০ আগষ্ট লাফার্জহোলসিম পিএলসির শ্রমিক ইউনিয়ন নির্বাচনে এর প্রভাব পড়বে।

নির্বাচিনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্জিনিয়ার মোঃ শাহজাহান,
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ বিল্লাহ হোসেন, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রথিন্দ্র কুমার দাস, দপ্তর ও আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জোবায়ের আল মামুন, প্রচার, ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন। এছাড়া কার্যকরী কমিটিতে সদস্য হয়েছেন, মোঃ সায়েম।

এদিকে মোঃ কবির হোসেন এবং আব্দুল মতিন সমান সংখ্যক ভোট পাওয়ার কারণে তাদের রেজাল্ট ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন বলেন দুজনের মধ্যে কে এ কেবিনেটের কার্যকরী সদস্য নির্বাচিত হবে পরবর্তীতে জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com