
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরং গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জি। শনিবার বেলা ১১টায় (২৯ আগষ্ট) স্থানীয় শ্রীপুর বাজারে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব ওনার, জানাজা নামাজ শেষে নিজ গ্রামের পঞ্চায়েত কবরস্থানে সমাহিত করা হয়। তাহির থানা পুলিশের সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের চৌকস টিম গার্ড অব ওনার প্রদান করেন। তাহিরপুর উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নওশাদ মিয়া। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানকারী মো.উস্তার আলী আখঞ্জি জীবদ্দশায় তাঁর নিজ গ্রাম তরং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকতা পেশা শুরু করে নয়াবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীরত অবস্থায় অবসরে যান। হাওরাঞ্চলে আলোর দিশারী বীবত্বগাঁথা এই আদর্শবান ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে। পরিবারের বড় ছেলে সাংবাদিক শামসুল আলম আখঞ্জি টিটু জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভূগছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল ও পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে (২৮ আগষ্ট) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা মো. উস্তার আলী ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকাভিভূত হয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো.জুনাব আলী, উপজেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,
জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম (সুবল), সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম, পরিবেশবাদী সংগঠন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক-গীতিকবি রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, সাংবাদিক রুকন মিয়া, সাংবাদিক সৈকত আহমদ, সহ বিশিষ্টজনেরা।
Leave a Reply