1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

চট্টগ্রামে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স’র গেট-টুগেদার অভিজ্ঞতা বিনিময়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৫ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদার-
উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ আয়োজন করেছে নেক্সট লিডার্স।

গতকাল শনিবার নগরের দ্যা গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় ৫০ জন উদ্যোক্তা ও পেশাজীবী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উদ্যোক্তা, ই-কমার্স ও এজেন্সি ব্যবসার উদ্যোক্তা, ব্যবসায়িক অংশীদার ও পরিচালক এবং মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট খাতের পেশাজীবীরা ছিলেন।

অনুষ্ঠানে ব্যবসা পরিচালনার বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জ, গ্রাহক অর্জন, বিক্রয় ও বিপণন কৌশল, ব্যবসা সম্প্রসারণ এবং ব্র্যান্ড উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার করে ব্যবসার পরিধি বাড়ানো, কার্যকর ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি এবং সম্ভাব্য সহযোগিতার সুযোগ নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
আয়োজনের মূল লক্ষ্য ছিল উদ্যোক্তাদের নিজেদের অভিজ্ঞতা ও ব্যবসায়িক বাস্তবতা একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করা। একই সঙ্গে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই। ই-কমার্স, ব্যবসা উন্নয়ন ও বিপণন খাতে তাঁর ২২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
ওমর শরীফ ইবনে হাই বলেন, ‘উদ্যোক্তারা প্রায়ই একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের জন্য কার্যকর প্ল্যাটফর্মের সংখ্যা খুবই সীমিত। এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের পারস্পরিক শেখা, নেটওয়ার্ক গড়ে তোলা এবং নতুন সহযোগিতার সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য উপহারেরও ব্যবস্থা ছিল। আয়োজকদের মতে, সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে নতুন ধারণা পাওয়ার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ তৈরি করতে পারেন।
অনুষ্ঠানে পেমেন্ট গেটওয়ে পার্টনার হিসেবে ছিল পে-স্টেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে পাথফাইন্ডার রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার ।
এ আই অটোমেশন পার্টনার হিসেবে সেলোরাক্স এবং ভিডিওগ্রাফি পার্টনার হিসেবে টেকজেনিক্স ডিজিটাল। এ ছাড়া গিফট পার্টনার হিসেবে সহযোগিতা করে জৌদ, গ্রো অর্গানিক, কাজীরহাট গ্যালারি ও বিসকাট।
নেক্সট লিডার্স জানিয়েছে, উদ্যোক্তা কমিউনিটির মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের নেটওয়ার্কিং ও মতবিনিময়মূলক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
ফটো ক্যাপশন: চট্টগ্রামে নেক্সট লিডার্স আয়োজিত ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’-এ অংশগ্রহণকারীগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com