1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।-গাজীপুর সংবাদ  প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যেই গলাচিপায় হাবিব হোটেলে হামলা-ভাঙচুর-গাজীপুর সংবাদ  ছাতকে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  বিএম কলেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রনেতা মোঃতাওহীদুল ইসলামের নেতৃত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন…-গাজীপুর সংবাদ  Why UK players trust expert reviews: uncovering the best online casinos for 2026 ভাণ্ডারিয়ায় রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত-গাজীপুর সংবাদ  নরসিংদীতে জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে পাইকারী সবজির বাজারগুলোতে-গাজীপুর সংবাদ  Maximize your fun at no verification casinos: fast payouts and exciting games await in হাটহাজারীতে ওয়ার্কশপে অস্ত্রের কারখানা :৫টি আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  হাটহাজারীতে ওয়ার্কশপে অস্ত্রের কারখানা :৫টি আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ 

হাটহাজারীতে ওয়ার্কশপে অস্ত্রের কারখানা :৫টি আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সাঁড়াশি অভিযানে সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার।

১ সেপ্টেম্বর (মঙ্গলবার) পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম সাংবাদিকদের বিস্তারিত তথ্যে জানান। অভিযানকালে মোঃ জামাল হোসেন প্রকাশ জামাল মিস্ত্রি (৪৪) ও মোঃ কবির (৪৭)-কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১টি অত্যাধুনিক পেনগান, ৪টি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও ২টি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে হাটহাজারী থানা পুলিশ। গোয়েন্দা তথ্যে ধারাবাহিক অভিযানে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য পাওয়ার পর হাটহাজারী থানা পুলিশ নজরদারি ও তথ্য যাচাই শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট ২০২৬ খ্রি. দিবাগত রাত আনুমানিক ২টায় জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজের নেতৃত্বে এসআই ফখরুল ইসলাম, এসআই আশিকুর রহমান ও এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হাটহাজারীর সরকারহাট বাজারে ওসমানের সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। পরবর্তীতে এসব অস্ত্র বিভিন্ন স্থানে বিক্রির জন্য সরবরাহ করা হতো।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত সরকারহাট বাজারে অবস্থিত ওই ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অস্ত্র তৈরির কার্যক্রমের বিভিন্ন আলামত পাওয়া যায় এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ উৎসের সন্ধান পাওয়ার পাশাপাশি অস্ত্র সরবরাহকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় পলাতক ওসমানসহ সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্রের উৎস নির্মূলে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com