1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
No verification casinos and crypto support: A new era of anonymous gaming for UK ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  মোর নাম এই নামে খ্যাত হোক আমি তোমাদেরই লোক – নিজ জেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে – রাষ্ট্রপতি-গাজীপুর সংবাদ খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওমর ফারুকের ইন্তেকাল-গাজীপুর সংবাদ  নরসিংদীতে যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  সাংবাদিক নির্যাতন মামলা: আসামি ৫, গ্রেফতার ১, বাকিদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম-গাজীপুর সংবাদ  মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-গাজীপুর সংবাদ  চসিকের বহদ্দারহাটে ২শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ:জনমনে স্বস্তি-গাজীপুর সংবাদ  Uncovering the myths of luck in casino gaming Navigate payments securely at Fair Go Casino Australia: trust and speed explained

খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওমর ফারুকের ইন্তেকাল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ

বিশেষ প্রতিনিধি :

খুলনার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও হোটেল সানডে ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক আর নেই। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
মরহুম মোঃ ওমর ফারুক ছিলেন মরহুম জয়নাল আবেদীনের ছোট ছেলে। তিনি দৈনিক ফলাফল পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান মোস্তফা এ করিমের ছোট শ্যালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাঁকে খুলনার সার্জিক্যাল মোড় এলাকার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে খুলনার একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত ৪ সেপ্টেম্বর তাঁকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পপুলার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, ব্যবসায়ী মহল, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, বয়োবৃদ্ধ মা এবং তিন বোন—ফরিদা খাতুন, লাইজু ও সাবরিনাসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ এশা জানাজা শেষে নূরনগর পারিবারিক কবরস্থানে মরহুম মোঃ ওমর ফারুকের দাফন সম্পন্ন করা হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
শোক ও সমবেদনা
মরহুম মোঃ ওমর ফারুকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার শক্তি দান করেন।
মহান আল্লাহ তাআলা মরহুম মোঃ ওমর ফারুককে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com