1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

ছাতকের মোগলপাড়ায় একই পরিবারের দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়, নিহত-১, আহত-১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতক:

ছাতক পৌরসভার মোগলপাড়ায় ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু আপন দুই ভাই গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, রবিবার (৬ সেপ্টেম্বর) ছাতক পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোগলপাড়া মহল্লায় একটি ভাড়া বাসায় ৫ বছর বয়সী ছোট ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে আসে ৭ বছর বয়সী বড় ভাই। এ সময় বড় ভাইও বিদ্যুৎস্পৃ”ষ্ট হয়।

পরে পরিবারের লোকজন দুজনকে দ্রুত ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃ’ত ঘো’ষণা করেন। অপর শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. নুসরাত আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনকে হাসপাতালে নিয়ে আসার পর একজনকে আগেই মৃত পাওয়া যায়।

অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। নিষ্পাপ দুই শিশুর এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com