1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
Unlocking real money potential at Syabas99 Casino: secure payments and fast withdrawals কাপাসিয়ায় ৬০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম সরকার গ্রেফতার-গাজীপুর সংবাদ  চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা: ব্যাপক গুঞ্জন আলোচনা-গাজীপুর সংবাদ  কক্সবাজারে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  চট্টগ্রামে গণপরিবহনে চরম দুর্ভোগ নৈরাজ্য প্রতিবাদে ক্যাব’র র‌্যালী অবস্থান কর্মসূচি-গাজীপুর সংবাদ  ইতালিতে পূর্ণ স্কলারশিপে ইপসার ইয়ুথ কো-অর্ডিনেটর আফরা নাওয়ার-গাজীপুর সংবাদ  Топ-5 секретов успешной игры в живом казино Pinco Super Ace mobile gaming review: experience fast spins and real money wins Doradobet Guatemala: gestión de datos web para maximizar tus ganancias Why the Best Online Casino Australia is a trusted choice for real money gaming

কক্সবাজারে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ টাইম ভিউ

বিশেষ প্রতিনিধি

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নির্মূল, শিশুদের সুরক্ষা নিশ্চিত এবং শিশুশ্রম প্রতিরোধে কার্যকর প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা জোরদারের লক্ষ্যে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর ২০২৬ কক্সবাজার সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির এনজিও প্রতিনিধি হিসেবে মনোনীত সদস্য ইপসার উদ্যোগে কক্সবাজার উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি (UCLMC) সভাটির আয়োজন করে।

ইপসার হেড অব অ্যাডভোকেসি ও কক্সবাজার UCLMC-এর সদস্য মোহাম্মদ আলী শাহীন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তাহমিনা আক্তার বলেন, “শিশুরাই আগামী দিনের রাষ্ট্রীয় সম্পদ। শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে মুক্ত করে শিক্ষার আলোতে ফিরিয়ে আনা আমাদের সকলের দায়িত্ব।”

তিনি কক্সবাজারের হোটেল-মোটেল জোন, নাজিরারটেকের শুঁটকি মহাল, উপকূলীয় এলাকাসহ সম্ভাব্য শিশুশ্রমপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিশুশ্রম প্রতিরোধে সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় তিনি ইপসার ফ্রি কিডস (কল) প্রকল্পের কার্যক্রমে সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে পারস্পরিক সমন্বয়ের প্রশংসা করেন।

ইপসার কক্সবাজার এডভোকেসি ইউনিটের প্রোগ্রাম অফিসার আলী আদনানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভাটি সার্বিকভাবে তদারকি করেন প্রোগ্রাম অফিসার তোফায়েলুর রহমান। প্রকল্পের পক্ষে বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার জাহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী শাহীন বলেন, “শিশুশ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়; এটি শিশুদের শিক্ষা, নিরাপত্তা, শারীরিক ও মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই শিশুশ্রম নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পমালিক, কমিউনিটি ও উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

তিনি শিশুশ্রম প্রতিরোধে নিয়মিত পরিবীক্ষণ, ঝুঁকিপূর্ণ শিশুদের শনাক্তকরণ, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে তথ্য বিনিময় এবং প্রয়োজনীয় সুরক্ষা ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, কৃষি বিভাগসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিশুশ্রম প্রতিরোধে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

দাতা সংস্থা সলিডার সুইসের প্রোগ্রাম ম্যানেজার ফরিদ আহমেদ প্রশাসনকে ধন্যবাদ জানান এবং শিশুশ্রম পরিবীক্ষণ কমিটিকে আরও সক্রিয় করার গুরুত্ব তুলে ধরে এর কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ চন্দ্র পাল, DIFE-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমদ, একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মো. মহিউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জান্নাতুন নূর রুমা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রমজান আলী, সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী সুজন পাল, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আশেকা জাহানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com