1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

৮ মাস ধরে নেই পিআইও, কাপাসিয়ায় উন্নয়ন স্থবির: দুর্ভোগে দুই উপজেলার মানুষ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দীর্ঘ আট মাস ধরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদটি শূন্য রয়েছে। কর্মকর্তা না থাকায় উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজ শেষ করা কিংবা নতুন করে শুরু—দুইক্ষেত্রেই চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন পিআইও মশিউর রহমান বদলি হয়ে যাওয়ার পর থেকে এই পদটি খালি রয়েছে। বর্তমানে পাশের কালীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদকে কাপাসিয়ার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

দুই উপজেলার দায়িত্ব একসাথে সামলাতে গিয়ে দূর-দূরান্ত থেকে যাতায়াত করা এবং সঠিক সময়ে সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত এই কর্মকর্তা। আবুল কালাম আজাদ বলেন, কালীগঞ্জ থেকে এসে অতিরিক্ত দায়িত্ব পালন করা আমার জন্য খুবই কষ্টকর। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুটি অফিসের কাজ একসাথে চালাতে গিয়ে আমি নিজে যেমন চাপে আছি, তেমনি দুই উপজেলার সাধারণ মানুষও সময়মতো সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আউলাদ হোসেন মুঠোফোনে জানান, কাপাসিয়ায় দ্রুত নতুন কর্মকর্তা পদায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার চাহিদা পাঠানো হয়েছে। এমনকি স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইউবীও জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরও জানান, তিন মাস আগে মো. কামাল হোসেন নামে একজন কর্মকর্তাকে কাপাসিয়ায় যোগদানের জন্য মন্ত্রণালয় থেকে আদেশ দেওয়া হলেও তিনি আজ পর্যন্ত যোগ দেননি। তাছাড়া পুরো বিভাগেই মারাত্মক লোকবল সংকট রয়েছে।

দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই পদটি খালি থাকায় কাপাসিয়ার গ্রামীণ অবকাঠামো সংস্কার, টিআর, কাবিখাসহ নানা উন্নয়নমূলক প্রকল্প থমকে গেছে। দ্রুত সময় এখানে একজন স্থায়ী পিআইও নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com