1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

ভান্ডারিয়ায় মধ্য পৈকখালী কৃষাণ ক্লাবের শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ

ভান্ডারিয়া প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী এলাকার কৃষকদের সমন্বয়ে গঠিত “মধ্য পৈকখালী কৃষাণ ক্লাব”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নতমানের ফসল উৎপাদনের লক্ষ্যে এ কৃষাণ ক্লাব কাজ করবে বলে জানান আয়োজকরা।
“একতাই শক্তি, কৃষিই সমৃদ্ধি”—এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় কৃষকদের সমন্বয়ে “মধ্য পৈকখালী কৃষাণ ক্লাব” গঠন করা হয়।

প্রাথমিকভাবে ৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মোঃ আলহাজ্ব মোস্তফা মোল্লা সভাপতি এবং মোঃ হেলাল উদ্দীন আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে
মোঃ লুৎফুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইখতেখাইরুল আলম,উপসহকারী কৃষি কর্মকর্তা,মোঃ আতিকুর রহমান,উপসহকারী কৃষি কর্মকর্তা,মোঃ হাসিবুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সকল কাজের সফলতার পেছনে ঐক্যই মূল শক্তি হিসেবে কাজ করে। কৃষি ও কৃষক আমাদের অর্থনীতি ও খাদ্যব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। তাই কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
বক্তারা আরও বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, সার ব্যবস্থাপনা, রোগবালাই দমনসহ কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে ভান্ডারিয়া উপজেলা কৃষি দপ্তর সবসময় কৃষকদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
এ সময় বক্তারা মধ্য পৈকখালী কৃষাণ ক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এস সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও যুদল নেতা মোঃ শামীম হাওলাদার, ৬নং ওয়ার্ড উত্তর পৈকখালীর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন, জনাব হারুন আর রশীদ মোল্লা,কামরুজ্জামান চান্দে আলী,জনাব শহীদ সরদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক-কৃষাণীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com