1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় সমবায়ীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় ওসি নাসির আহমদের সাঁড়াশি অভিযান: আ’লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮, বিপুল ইয়াবা উদ্ধার-গাজীপুর সংবাদ  Why Fortunica Casino is the trusted choice for online gaming in 2026 Why Fortunica Casino is the trusted choice for online gaming in 2026 আউলিয়াপুর নূরে মদিনা কমপ্লেক্সে ফলের চারাগাছ দিলেন আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর-গাজীপুর সংবাদ  কাপাসিয়া মহাসড়কে নিষিদ্ধ লীগের রাষ্ট্রবিরোধী মিছিল: সাবেক ছাত্রলীগ নেতাসহ ২০ জন গ্রেফতার-গাজীপুর সংবাদ  Bramki w kasynach online: jak poprawnie obsługiwać sesje graczy 2026’da Pinco casino: canlı destek ile sorunsuz oyun deneyimi

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ বছরের ঊর্ধ্বে নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯:০০ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ সেবা প্রদান করা হয়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ (সিওএসবি), ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, রোটারী ক্লাব অব ঢাকা এবং রোটারী ক্লাব অব ঢাকা সেভ লাইফ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “স্তন ও জরায়ু মুখের ক্যান্সার শুরুতেই শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে তা সম্পূর্ণ নিরাময় সম্ভব। সচেতনতার অভাবে অনেক নারীই শেষ মুহূর্তে চিকিৎসকের কাছে আসেন, যা ঝুঁকিপূর্ণ। গ্রামীণ নারীদের স্বাস্থ্যসুরক্ষায় এ ধরনের বিনামূল্যে স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স নাজমুল সুলতানা। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সবৃন্দ, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার বহু নারী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com