1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

চট্টগ্রামে ৮৯% চেয়ারম্যানবিহীন ইউনিয়ন : ৩ মাসে গ্রাম আদালতে ১,৮২১ মামলা নিষ্পত্তি-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম জেলায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান না থাকা সত্ত্বেও মামলা নিষ্পত্তির রেকর্ড। চেয়ারম্যান দায়িত্বে রয়েছে মাত্র ১১℅ বাকী ৮৯% ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানবিহীন৷ জনসেবা। গত তিন মাসে গ্রাম আদালতের মাধ্যমে ১ হাজার ৮২১টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় ক্ষতিপূরণ বাবদ ৮৬ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা আদায় করা হয়েছে। জেলার ১৯১টি ইউনিয়নের মধ্যে মাত্র ২২টিতে চেয়ারম্যান দায়িত্বে থাকলেও শতকরা ৮৯% ইউনিয়ন চেয়ারম্যানবিহীন। জনভোগান্তি দুরবস্থা নিরসনে ইউনিয়নগুলোতেও গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে জেলার ১৯১টি ইউনিয়নেই গ্রাম আদালত সক্রিয় রাখার তাগিদ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “আমরা এমন একটি মানবিক সমাজ চাই, যেখানে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, মারামারি ও হানাহানি থাকবে না। সমাজের প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত সমাজ গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভায় গত তিন মাসের (জুন-আগস্ট ২০২৬) উপজেলা ভিত্তিক গ্রাম আদালতের মামলা গ্রহণ, নিষ্পত্তি ও ক্ষতিপূরণ আদায়ের তথ্য উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, চট্টগ্রাম গোলাম মাঈনউদ্দিন হাসান।

তিনি জানান, গত তিন মাসে চট্টগ্রাম জেলার ইউনিয়নগুলোতে সরাসরি ১ হাজার ৬৩৫টি মামলা গ্রহণ করা হয়েছে। জেলা আদালত থেকে নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালতে ২৮৫টি মামলা প্রেরণ করা হয়। এ সময়ে গ্রাম আদালতের মাধ্যমে মোট ১ হাজার ৮২১টি মামলা নিষ্পত্তি এবং ৮৬ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

মামলা গ্রহণ ও নিষ্পত্তির হারে জেলার উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ড, ফটিকছড়ি ও কর্ণফুলী এগিয়ে রয়েছে। অন্যদিকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়মিত উপস্থিতির ঘাটতিসহ বিভিন্ন সমস্যার কারণে আনোয়ারা, মীরসরাই, হাটহাজারী, সাতকানিয়া ও রাঙ্গুনিয়াসহ কয়েকটি উপজেলার ৩৪টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে।

এসব ইউনিয়নে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের মাধ্যমে জেলার ১৯১টি ইউনিয়নেই গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।

সভায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com