1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

মাদকের বিরুদ্ধে দাঁড়ালো ২ গ্রামের কিশোর থেকে বৃদ্ধ সবাই-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার,মিরাজুল শেখ 

মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।”প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার ঘোলা,দলুয়াগুনির গ্রামে মাদকবিরোধী সমাবেশ করেছেন এলাকাবাসী। এতে প্রত্যন্ত ওই গ্রামের কিশোর, যুবক থেকে বৃদ্ধ সবাই অংশ নেন। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তারা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল চার টার সময় বড়বাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঘোলা,দলুয়াগুনি গ্রামে স্থানীয় বাজারে পরিষদের সামনে মাদকের বিরুদ্ধে সমাবেশে একত্রিত হন এলাকাবাসী।

সাম্প্রতিক সময়গুলোতে আশেপাশের এলাকায় মাদকসেবী থেকে কারবারীদের আনাগোনা বেড়ে যাওয়ায় গ্রামবাসী এক হয়ে মাদকবিরোধী এ সমাবেশ করেন।

এ সময় এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজন ব্যক্তিকে সতর্ক করেন স্থানীয়রা।

পরিষদের সামনে অনুষ্ঠিত মাদকবিরোধী সভায় বক্তব্য দেন, বিএনপি নেতা আব্দুল হাই শেখ,কালিম শিকদার,মনি শেখ,যুবদল নেতা সুজন শিকদার, কৃষক দল নেতা আবু সুফিয়ান ফকির,জামায়েত নেতা মোস্তফা মোল্লা, ছাত্র নেতা হাবিবুর শেখ প্রমুখ।

সভায় বক্তারা বলেন,ঘোলা দলুয়াগুনি এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকের ভয়াবহতা বেড়েছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সম্প্রতি ওই এলাকা থেকে কয়েকজনকে মাদকসংক্রান্ত অভিযোগে আটক করা হয়েছে। এতে এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যাতে কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে, সে জন্য স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন ও সোচ্চার হতে হবে। মাদক কারবার ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com