
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে যুক্তরাজ্য প্রবাসী, ছাতক চরেরবন্দ মহল্লার কৃতি সন্তান কৃতি সন্তান, ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক রবিউল আলম রাজ্জাক কে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। ছাতক পৌর ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে রবিবার রাতে মন্ডলীভোগস্হ মতিন ভিউয়ের ইউনাইটেড একাডেমীর কার্যালয়ে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়ানুরাগী শরীফ চোধুরী, ছাতক পৌর ক্রিকেট এসোসিয়েশনের ক্রীড়া সংগঠক ও মরহুম হাজী মহসিন কাপের পরিচালক জহির উদ্দিন দিনান, ইউনাইটেড একাডেমীর সাধারণ সম্পাদক মামুন আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নোমান হোসাইন, ক্রীড়ানুরাগী জুবায়েদ আলম, ক্রিকেটার ইয়ামান চৌধুরী, সাগর দাস, সোহান আহমদ, শিমুল দাস, সোহাগ আহমদ, জাহেদ আহমদ, রাকিব উদ্দিন, নাঈম আহমেদ, রেজাউল ইসলাম, বাবলু আহমদ, শাহরিয়ার রিফাত, শাকিব আল হাসান শুভসহ প্রমুখ ক্রিকেটার বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আসুন আমরা ছাতককে সবাই মিলে মাদকমুক্ত করি, আমরা খেলাধুলা কে প্রতিটি পাড়া মহল্লায় যুবকদের খেলাধুলার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামীতে ছাতকে বিভিন্ন টুনামেন্টে জোর দিতে হবে।
Leave a Reply