1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

মেধাবী ছাত্র জাহিদুলের পাশে ইউএনও, বাড়িয়ে দিলেন মানবিকতার হাত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ টাইম ভিউ

তাহিরপুর সুনামগন্জ প্রতিনিধি

অভাব-অনটন যেন মেধার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে—এমন প্রত্যাশা নিয়ে মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।
তিনি জাহিদুলের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ জুগিয়েছেন।
জাহিদুল ইসলাম তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে।
সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তাঁর এমন কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জাহিদুলের সাফল্যের কথা জানতে পেরে তাঁর সঙ্গে দেখা করেন ইউএনও মেহেদী হাসান মানিক।
এ সময় তিনি জাহিদুলের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি তাঁর উচ্চশিক্ষার পথচলায় পাশে থাকার আশ্বাস দেন।

ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। জাহিদুল ভালো ফল করেছে। তার এই মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও ভালো করার সুযোগ তৈরি করতে হবে।’

জাহিদুল ইসলাম জানায়, এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর উচ্চশিক্ষা নিয়ে তাঁর অনেক স্বপ্ন তৈরি হয়েছে। ইউএনওর কাছ থেকে সহযোগিতা ও উৎসাহ পেয়ে সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করার অনুপ্রেরণা পেয়েছে।

স্থানীয়রা বলেন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে। এতে প্রত্যন্ত হাওরাঞ্চলের শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন পূরণে আরও সাহস পাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com