
মোঃ আব্দুল হামিদ সরকার নিলফামারী (জেলা) রিপোর্টারঃ
ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার চেতনায় উদ্বুদ্ধ করা এবং পুলিশ ও জনগণের মধ্যে সু-সম্পর্ক ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার লক্ষ্যে নীলফামারী থানা আয়োজিত “১ম কমিউনিটি পুলিশং কাবাডি’র চ্যাম্পিয়নশিপ/২৬”-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন। এ সময় আয়োজক, পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলী পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও জোরদার হয়।
পরে প্রতিযোগিতায় বিজয়ী দলের খেলোয়াড় ও কৃতি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া ও কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয়ে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।।
Leave a Reply