1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ছাতকে অবসরজনিত শিক্ষকদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্টিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরজনিত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান’র সভাপতিত্বে ও শিক্ষার্থী দেবযানী রায় এবং আরিয়ান জাহিন জিহান’র সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।

সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মহি উদ্দিন, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামসু, প্রাক্তন শিক্ষার্থী ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত), সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুর রহমান বাবুল, সংবর্ধিত অবসরজনিত বিদায়ী শিক্ষক প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, সহকারী প্রধান শিক্ষক আরজু মিয়া, ক্রীড়া শিক্ষক দেলোওয়ার হোসেন খান, সিনিয়র শিক্ষক আব্দুল মুকিত, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন আবুল কালাম।


সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক অজয় কৃষ্ণ পাল, অবসরজনিত শিক্ষকদের উদ্দেশ্য করে মানপত্র পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী মৃদুল কান্তি দাস, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী উম্মে ফাতেমা স্পিহা, এসএসসি পাশ করা শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাইমুনা আনজাম মাহা, সংবর্ধনা সভায় পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী ওয়াজিয়া নুসরাত, গীতা পাঠ করেন শিক্ষার্থী কথা দাস।

সংবর্ধনা সভায় এসময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, স্কুল কমিটির সাবেক সদস্য মিছবাহ উদ্দিন, শামছ উদ্দিন, শিক্ষক দিলীপ রঞ্জন দে, সুব্রত দাস, জীবেশ চক্রবর্তী, লক্ষন চন্দ্র সাহা, তন্ময় চৌধুরী তপু, সুব্রত দাস মিটু, শিক্ষিকা লায়লা আনজুম আরা, সাবেকুন নাহার, ললিতা বেগম, তাহমিনা আক্তার, সুফিয়া বেগম, নিহা আচার্য্য, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মাহবুব আলম সেলিম, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেক মিয়া, শিক্ষক নিজাম মিয়া, বদরুদোজা মোহাম্মদ সাফি, রাহিম আহমেদ, রাব্বি, ইশতেমামসহ অভিবাবক, প্রাক্তন ও নবাগত শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় অতিথিদেরকে স্কুলের পক্ষ থেকে উত্তরীয়, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com