1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
Utforsk de mest populære casinospillene i dag Promociones actuales en be casino online: ¡aprovecha y juega hoy! উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী-গাজীপুর সংবাদ  Betking: A comprehensive overview of casino options and live betting markets Chicken Road official site: explore real money games and demo mode benefits طرق الدفع السريعة في 1xbet Tunisie: كيف تودع وتسحب أرباحك بأمان কাপাসিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড-গাজীপুর সংবাদ  ফেনীতে যৌতুক দায়ে গোপনাঙ্গহানীকারী প্রধান আসামি পারভেজ গ্রেপ্তার এসআরবি-৭-গাজীপুর সংবাদ  *ছাতকে গরু ক্রয়ের এক লক্ষ টাকা, মোবাইল ছিনতাই* ছিনতাইর শিকার মাসুক মিয়া হাসপাতালে ভর্তি-গাজীপুর সংবাদ  জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান, ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রিপামনি দেবীর সঙ্গে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও মিজ্ রিপামনি দেবী বলেন, “তাহিরপুর একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার মানুষের জীবনমান উন্নয়ন, পর্যটন, শিক্ষা, কৃষি ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করতে চাই। সরকারি সেবা যেন সাধারণ মানুষ সহজে ও হয়রানিমুক্তভাবে পান, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। এ জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “তাহিরপুরের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জানতে সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে চাই। কোনো সমস্যা নিয়ে মানুষ যেন প্রশাসনের কাছে আসতে দ্বিধাবোধ না করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাহিরপুরকে আরও সুন্দর ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, “তাহিরপুর ভাটি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানকার মানুষের জীবন-জীবিকা হাওর, কৃষি ও পর্যটননির্ভর। নবাগত ইউএনও মহোদয়ের নেতৃত্বে উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে থাকবে—এটাই আমাদের প্রত্যাশা। জনগণের কল্যাণে প্রশাসনের যেকোনো উদ্যোগে জনপ্রতিনিধি হিসেবে আমরা সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, “তাহিরপুরের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা রয়েছে। বিশেষ করে যোগাযোগ, হাওরের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করলে এসব সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব।”

সভায় বক্তারা তাহিরপুরের হাওর রক্ষা, পর্যটন উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নবাগত ইউএনওর দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপি আহব্বায়ক বাদল মিয়া, বীর মুক্তিযোদ্ধা হারুন ওর রশীদ,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, যুবদল আহব্বায়ক এনামুল হক এনাম, সাংবাদিক এমএ রাজ্জাক স্বাধীন, রাজু আহমেদ রমজান, রোকন উদ্দিন, আহমেদ কবির, জাহাঙ্গীর আলম, যুবদল যুগ্ম আহব্বায়ক জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম ( দুই)মিজানুর রহমান, নূর মিয়া, ছাত্রদল নেতা ওহি,সজীব,প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com