1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার, সিটি কর্পোরেশন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু-গাজীপুর সংবাদ  IviBet: jak łatwo wypłacić swoje wygrane z kasyna online Wat maakt Top 10 Online Casino Nederland uniek? Een gids voor veilig spelen en Glory Casino Bangladesh এ স্পোর্টস বেটিং: কিভাবে লাভবান হবেন? বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাতক উপজেলা শাখা পুনর্গঠন-গাজীপুর সংবাদ  দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে হেনস্তা করলেন শহীদুল মিয়া-গাজীপুর সংবাদ বড়লেখায় চার পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ-গাজীপুর সংবাদ  সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​-গাজীপুর সংবাদ 

পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার, সিটি কর্পোরেশন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ০ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে পৌরসভাটিকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
৯ সেপ্টেম্বর ২০২৬ সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর দেওয়া ডিও লেটারে বলা হয়, পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সঙ্গে পটুয়াখালীর যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। পায়রা বন্দর, কুয়াকাটা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে পটুয়াখালীর গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনা বেড়েছে।
চিঠিতে আরও বলা হয়, ক্রমবর্ধমান জনসংখ্যার পাশাপাশি আবাসন, সড়ক যোগাযোগ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও যানজট নিয়ন্ত্রণসহ আধুনিক নাগরিক সুবিধার চাহিদা বাড়ছে। এসব চাহিদা পূরণে বিদ্যমান পৌর কাঠামোর মাধ্যমে কার্যকরভাবে সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। তাই পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা প্রয়োজন।
এদিকে ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে সংসদ সদস্যের আবেদনের বিষয়টি উল্লেখ করে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট দুটি চিঠির তথ্য অনুযায়ী, পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া এগিয়েছে; তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com