
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় নারীদের স্বাবলম্বী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চারটি পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১ ঘটিকার সময় বড়লেখা উপজেলার ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চারটি পরিবারের নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের শুভাকাঙ্ক্ষী মাসুমুর রহমান মাতাব এর অর্থায়নে এসব সেলাই মেশিন প্রদান করা হয়।
বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মাস্টার জাকির হোসেন এর সভাপতিত্বে , ও বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের শুভাকাঙ্খী সাইফুল ইসলাম জিবুর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা (সাবেক ভাইস চেয়ারম্যান) এমাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুমুর রহমান মাতাব, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের এক মাত্র মহিলা উপদেষ্ঠা আমিনা বেগম ডলি।
গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুল ইসলাম, সেলিম উদ্দিন সাহেব
শাহাজান চৌধুরী, সাজু আহমদ, ব্যবসায়ী শাহীন আহমদ,সাজু আহমদ, জাকির হোসেন,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন ইমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী করে তুলতে কর্মমুখী উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সেলাই মেশিন একটি পরিবারের নারীর জন্য শুধু উপার্জনের মাধ্যম নয়, বরং আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি করতে পারে। এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ সমাজের অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তারা পরিবারের পাশাপাশি সমাজ ও দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন। তাই অসচ্ছল ও কর্মক্ষম নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।”
অনুষ্ঠানের আয়োজকরা জানান, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ প্রবাসীদের সহযোগিতা ও অর্থায়নের মাধ্যমে অসহায়, দরিদ্র ও কর্মক্ষম মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও নারীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ ও অর্থায়নকারী মাসুমুর রহমান মাতাব সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে চারজন উপকারভোগী নারীর হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
Leave a Reply