
সেলিম মাহবুবঃ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাতক উপজেলা শাখার মজলিসে আমেলার পুনর্গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে নতুন মেয়াদের জন্য ১২ সদস্য বিশিষ্ট,পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটি উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাও.কবির আহমদ সহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে যুবসমাজকে গঠন করা এবং সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখাই খেলাফত যুব মজলিসের মূল লক্ষ্য।
সভা শেষে উপস্থিত নতুন কমিটির সকল দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে এবং ছাতক উপজেলায় খেলাফত যুব মজলিসের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
কমিটিতে সভাপতি মাও. আফজাল নোমান, সহ-সভাপতি : মুফতি আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক: মাও. মুস্তাক হুসাইন, বাইতুল মাল সম্পাদক: মাও. জামিল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক: মাও.মিছবাহ আহমদ, প্রচার সম্পাদক: সাকিব আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক: সামী রহমান ও সদস্য তোফায়েল আহমেদ, জুবায়ের আহমদ, আবুল কালাম হাদী আহমেদ, নাজমুল হুসাইন।
Leave a Reply