1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫৭ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতক উপজেলার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সর্বজন শ্রদ্ধেয় মরহুম শামছুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩ টায় ভূইগাঁও এলাকাবাসীর উদ্যোগে ভূইগাঁও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার মুহতামিম মাওলানা শামছুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান মুহিব ও আশরাফ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় মরহুম শামছুল ইসলামের কর্মময় জীবন ও সামাজিক অবদানের স্মৃতিচারণ করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী, ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.শামিম আলম নোমান   উপজেলা বিএনপি নেতা আশরাফুর রহমান এনাম, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সালিশ ব্যাক্তিত্ব রেজা মিয়া তালুকদার, আব্দুল খালিক, মাওলানা আব্দুল আউয়াল, জয়নাল আবেদীন, বিএনপি নেতা আলী হোসেন মানিক, ইউপি সদস্য নাজমুল হোসেন মিলাদ।

আরও বক্তব্য রাখেন রাকিব আহমদ, এম এ খালিক, আল আমিন, আশির রহমান ইমন, রাসেল আহমদ, রহিজ আলী, ইউপি সদস্য আজিজুর রহমান, মাস্টার আব্দুস খালিক, বীর মুক্তিযোদ্ধা তালেব আলী, ফয়জুর রহমান ছালিক, টিপন মিয়া,রহিদ আলী, রেজা মিয়া,আঃ মজিদ, আনিছুর রহমান ও মাস্টার আছকর আলী।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফজল মিয়া, ওয়াসির মিয়া, ফয়জুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমের স্বজনরা। দোয়া মাহফিলে মরহুমের ছেলে সাইফুল ইসলাম সজিবসহ পরিবারের সদস্যরা ও উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সালমান আহমদ। পরে মরহুম শামছুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com