1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৮০ টাইম ভিউ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী ফরিদগঞ্জ,চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নুরজাহান আক্তার(৬) ও নূহা আক্তার(৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (৩১জুলাই) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের চন্দের বাড়িতে মর্মান্তিক এঘটনা ঘটে। নুরজাহান ও নূহা ঐ বাড়ির কাউছার-নাজমা দম্পত্তির দুই মেয়ে। দুই শিশু কন্যাকে হারিয়ে বাকরূদ্ধ পিতা-মাতা। এলাকায় শোকের ছায়া।

সরেজমিন গিয়ে জানা যায়, ঐ বাড়ির কাউছার স্ব-পরিবারে ঢাকাতে বসবাস করেন।গত কোরবানীর ঈদে গ্রামের বাড়িতে আসেন। আগামী ৬/৭ আগস্ট স্ত্রী নাজমা বেগমের তৃতীয় সন্তান ভুমিষ্ট হওয়ার কথা। তাই আর ঢাকাতে যাওয়া হয়নি। সোমবার দুপুরে সন্তান সম্ভাবা স্ত্রী রান্নার কাজে ব্যস্ত। দাদী নাছিমা বেগমের কাছে দুই শিশু বারবার গোসল করার কথা বললে তিনি তাদের একটু পরে নিজেই গোসল করিয়ে দিবেন বলে একটু অপেক্ষা করতে বলেন। এরই মধ্েয তারা দাদীর জন্য অপেক্ষা না করে বসতঘরের পাশেই ঘাটলা দিয়ে পুকুরে নেমে যায়। কিছুক্ষণের মধ্েযই তারা পুকুরের পানিতে ডুবে যায়। এসময় ছালেহা বেগম নামে জনৈক এক মহিলা ঐ ঘাটলা দিয়ে গোসল করতে নামলে ডুবে থাকা এক শিশুর নিথর দেহ তার পায়ের সাথে লাগে। পরে দুই শিশুকেই পাওয়া যায় সেই পানির নিচে। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com