1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
“ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ  তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার করে-গাজীপুর সংবাদ  টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ-গাজীপুর সংবাদ  হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল-গাজীপুর সংবাদ 

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালনের জন্য পটুয়াখালীতে প্রস্তুতি সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২২৭ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

মহান স্বাধীনতার স্থাপতি,জাতীর জনক, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনের জন্য, ৩১/০৭/২০২৩ তারিখ সোমবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে, জেলা প্রশাসকের সভা কক্ষে প্রস্তুতি সভা সম্পন্য হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগষ্ট মধ্যরাতে একদল ঘাতক, জাতীর জনক শেখ মজিবর রহমানকে তার নিজ বাস ভবনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে। এর পর প্রায় দুই যুগ পর্যন্ত শৈরশাসকদের অত্যাচারের ভয়ে এদেশের স্বাধীনতাকামী ও বঙ্গবন্ধু প্রেমী কেউই বঙ্গবন্ধুর নামটি মুখে আনতে সাহস করতো না। পরবর্তিতে ১৯৯৬ সালে আওয়ামীলীগ তথা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর থেকে ১৫ আগষ্ট দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষনা দেওয়া হয় এবং যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে থাকে।

যেহেতু আগষ্ট মাসে জাতীর পিতাকে হত্যা করা হয়, তাই প্রতি বছরের আগষ্ট মাসের ১ তারিখ থেকে শুরু করে পুরো মাস জুড়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শোক পালন করা হয়। এ মাসটিকে বাঙালী জাতীর জন্য কালো মাস হিসেবে বিবেচনা করা হয়।

এরই ধারাবাহিকতায় এ বছরেও পটুয়াখালী জেলা প্রশাসন পুরো আগষ্ট মাস জুড়ে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় শোক দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে, পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করেছেন।

জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভা পতিত্ব করেন, পটুয়াখালী জেলায় নবাগত ও সুযোগ্য জেলা প্রশাসক,জনাব নুর কুতুবুল আলম এবং সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবদুল্লাহ আল সাদীদ।

সভায় বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা মহিলা লীগের সভাপতি ও সংরক্ষিত(পটুয়াখালী-ভোলা) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতান হেলেন (এম পি), পটুয়াখালী জেলার জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মোঃ হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান,ও পটুয়াখালী পৌর সভার সুযোগ্য মেয়র মহিউদ্দীন আহম্মেদ। এ ছাড়াও সভায় অংশগ্রহনকারী সদস্যগন ও মিডিয়া কর্মীবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করে মতামত প্রকাশ করেন।

সভার শেষ পর্যায়ে সভাপতির বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক জনাব নুর কুতুবুল আলম বলেন, প্রতি বছর যেভাবে জাতীয় শোক দিবস
পালন করা হয়েছে, তার চেয়েও
অধিক ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবং ব্যাপক পরিসরে এবারের
শোক দিবস পালন করা হবে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com