1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪১৫ টাইম ভিউ

ঠাকুরগাঁও থেকে -হুমায়ুন কবির –

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় শনিবার(২৬ এপ্রিল) দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে জান্নাতুন (১০) ও তাজরিন আক্তার (১৩)নামে দুই শিক্ষার্থী মারা গেছেন। জান্নাতুন ও তাজরিন উপজেলার কিসতম ভৈষা গ্রামের জহিরুল ইসলাম ও আব্দুল হাকিমের মেয়ে এবং ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ও বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাকারিয়া মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও থানা সূত্র জানায়, ঘটনার দিন দুপুরে ৪-৫ জন শিশু বাড়ির পাশে খলিলের পুকুরে গোসল করতে যায়। এ সময় তাজরিন ও জান্নাতুন

গোসলের এক পর্যায়ে অসাবধানতা বসত পুকুরের পানির গভীরে চলে গেলে তারা দুজন হঠাৎ তলিয়ে যায়। একজন শিশু পুকুরের উপর থেকে দেখে চেচামেচি করলে পরে খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃতবস্থায় তাদের উদ্ধার করে। হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল আরো জানান মৃত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ওই দুই শিক্ষার্থীর অকাল ও মর্মান্তিক  মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে এলাকাবাসী জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com