1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি: দুলু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪৪ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি। তাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা এসেছে। এ কারণে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।

বৃহস্পতিবার (১ মে) সকালে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মহান মে দিবসের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। তিনি বলেন, গত ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। তার পতনের আন্দোলনে ঢাকায় অংশগ্রহণ করেন আমার নাটোরের তিন গার্মেন্টস শ্রমিক সোহেল, রমজান ও হৃদয় । কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার এ মুক্তিকামীদের হত্যা করে। আজ তাদের রক্তের বিনিময়ে আমরা কথা বলতে পারছি। তাদের জীবন ও রক্তের বিনিময়ে আজ এ স্বাধীনতা।

বিএনপির এ নেতা বলেন, দীর্ঘ ১৫ বছর আমার নাটোরের শ্রমিকরা মহান মে দিবস পালন করতে পারেনি। আজকে শ্রমিকের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। শ্রমিকের আন্দোলনের ফলে এশাদের পতন হয়েছে। আমাদের শ্রমিকদের গুলি করে যে স্বৈরাচার হত্যা করেছ, তাদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। তা না হলে আমাদের দেশের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। দুলু আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রাম ও মহল্লায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। যদি পুলিশ তাদের গ্রেফতার না করে, তাহলে তারা জনগণের হাতে গণধোলাই খাবে। অথচ আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন, অত্যাচার ও গুলিতে বিএনপির নেতাকর্মীদের রক্ত ঝরেছে। ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, তাদের দেশের জনগণ ক্ষমা করবে না।

নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন – নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মো. সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com