1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৩৪ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগের উপদেষ্টা ও মরিয়ম গ্রোপের চেয়ারম্যান আলম আহাম্মেদ গতকাল শুক্রবার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এরপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি আলম আহমেদ বলেন,বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধু দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার অসাধারণ ক্ষমতার কথা তুলে ধরেন।তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।

তিনি আরও বলেন,আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করেছি এবং আমার প্রিয় জন্মভূমী এই কাপাসিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা এবং প্রধানমন্ত্রীর ঘোষণা ‘গ্রাম হবে শহর’- এ লক্ষ্য বাস্তবায়নে কাপাসিয়াবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এ-সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আইন উদ্দিন,সিনিয়র কৃষক লীগ নেতা রশিদ সরকার,কৃষকলীগ নেতা কনক,ভিপি আইয়ুবসহ দলীয় নেতৃবৃন্দ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com