1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল গ্রেফতার-১! শহর ছেড়েছেন অনেকেই-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জে জেলা ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১১ নভেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার বিচার ব্যবস্থার বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। তাদের দাবি এ আদালতে ন্যায় বিচার ভুলুন্টিত হবে।

এদিকে মিছিলকারীদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় ফৌজদারী কার্যবিধি ৬ (২) এর ঐ ৮/৯/১০/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ ধারায় ৩৫ জন ব্যাক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন থানার এস আই আনিসুর রহমান। গত ১২ নভেম্বর ২৫ ইং তারিখে এ মামলাটি ( নং ০৮) থানায় রেকর্ডভুক্ত হয়েছে।

থানায় দায়েরী মামলার আসামীরা হচ্ছেন, সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহরের আরপিন নগর এলাকার হোসেন বখতের পুত্র নোমান বখত পলিন (৫৫), একই এলাকার বাসিন্দা শাহী নুরের পুত্র জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নুরনিহান (২৫), ইব্রাহীমপুর এলাকার বাসিন্দা এবাদুর রহমানের পুত্র, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লতিফুর রহমান (৩২), পুর্ব নতুনপাড়ার বাসিন্দা নিধুর রঞ্জনের পুত্র, জেলা ছাত্রলীগের
সহ সভাপতি নিহার রঞ্জন (৪০), আরপিন নগর এলাকার বাসিন্দা ময়নুলের পুত্র, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বখতিয়ারুল হক মাহি (২৩), পুরান লক্ষনশ্রী গ্রামের
বাসিন্দা বাজিন্দ্র সরকারের কন্যা, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মিনা দাস (৪০) সহ ৩৫ আসামীর নাম
মামলায় উল্লেখ রয়েছে।অজ্ঞাতনামা আসামী রয়েছেন আরো কয়েক জন। পুলিশ রাতেই মিনা দাস-কে শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, শহর ছেড়ে
ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে মামলার অন্যান্য আসামীরা পলাতক রয়েছে। তাদের-কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের পরদিনই সুনামগঞ্জ শহরে মিছিল, মানববন্ধনও আসামীদের ছবি পুড়িয়ে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল। মিছিলকারীরা বখতিয়ারুল হক মাহি ও লতিফুর রহমানের ছবি পুড়িয়েছে। লতিফুর রহমান, নিহার রঞ্জন, বখতিয়ারুল হক মাহি সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্থির দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল নেতা-কর্মীরা শহর ছেড়ে পালিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com