1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

মহান বিজয় দিবসে দেশবাসীকে গাজীপুর জেলা কৃষকদল এর আহ্বায়ক আলহাজ্ব এস. এম আবুল কালাম আজাদ এর শুভেচ্ছা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ টাইম ভিউ

মোঃ মোজাম্মেল সরকার বিশেষ প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে গাজীপুর জেলা কৃষকদল এর আহ্বায়ক আলহাজ্ব এস. এম আবুল কালাম আজাদ এর শুভেচ্ছা প্রবাসী বাংলাদেসীসহ দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, আজকের এ দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব নির্ভিক বীর শহীদদের কথা, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি।

আমি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যেসব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- আমি জানাই তাদের সশ্রদ্ধ সালাম। তিনি আরোও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেশের অকুতোভয় বীর মুক্তি যোদ্ধারা বিজয়ী হয়। তাই ১৬ ডিসেম্বর আমাদের গর্বিত এবং মহিমান্বিত বিজয় দিবস। এদেশের দামাল ছেলেরা হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিলো স্বাধীনতার সূর্য। আজকের এ মহান দিনে আমি সেসব বীর সেনাদের সশ্রদ্ধ অভিবাদন জানাই। তিনি বলেন, শোষণ-বঞ্চনামুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১-এ এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলো। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার খর্ব হয়েছে। ১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের চক্রান্ত আজো বিদ্যমান। আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে গ্রাস করে আমাদেরকে একটি পদানত জাতিতে পরিণত করার অপপ্রয়াসে লিপ্ত। ওই অপশক্তির এদেশীয় দোসররা নানাবিধ চক্রান্তজাল রচনা করে আমাদের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিপন্ন করে চলেছে। তাই আসুন বিজয় দিবসের চেতনায় আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগমান করি। ওদের হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে মহান বিজয় দিবসের প্রেরনায় বলীয়ান হয়ে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি। মহান বিজয় দিবসে আমি দেশবাসী সকলের প্রতি সেই আহবান জানাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com