1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের শ্রদ্ধা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৪৮ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

রোববার সোমবার দুপুর দুইটায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা।

বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে দোয়া করেন, দোয়া প‌রিচালনা ক‌রেন বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের আজীবন সদস্য মোঃ ইমরান সোসেন।

বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো: জহিরুল ইসলাম কলিম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা ওনার আত্নার মাগফেরাত কামনা করি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। শেখ হাসিনা খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে স্লো পয়জনিং করেছে। আল্লাহর রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে ছিল কিন্তু শেখ হাসিনা তার রান্না করা ভাত খেতে পারেনি এক কাপড়ে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে আল্লাহ তায়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না“।

তিনি আরো বলেন, “বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। কোনোদিন কারো সাথে খারাপ আচরণ করেননি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা বিদ্বেষ নেই। তিনি সবার সাথে আলোচনায় বসছেন। সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মত সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন।”

তিনি আরো বলেন, এই শোককে শক্তিতে পরিণত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী বার ফেব্রুয়ারির  নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধান্মন্ত্রী বানাতে হবে।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন, ফাউন্ডেশনের উপদেষ্টা নাদিম চৌধুরী, সহ সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন,  ফাউন্ডেশনের আজীবন সদস্য কালাম ফয়েজি, রাজু আহম্মেদ শাহ, মুহিদুল ইসলাম জাকি, রমিজ উদ্দিন রুমি, এস কে সঞ্জয়, আশরাফুল আলম বাচ্চুসহ ফাউন্ডেশনের অসংখ্য নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com