
সেলিম মাহবুবঃ
রাজধানীর নয়াপল্টনে জিসপ’র কেন্দ্রীয় কার্যালয়ে ০৭ জানুয়ারি বুধবার বিকেল ৩ ঘটিকার সময়
সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, ন্যাশনাল লেবার পার্টির

চেয়ারম্যান, ১২ দলীয় জোটের নেতা লায়ন ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আনদোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন, জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সুলতান মাহমুদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম এম এ মোহিত চৌধুরী, ঢাকা জেলার সভাপতি হৃদয় ইসলাম ঢাকা মহানগর উত্তরের সভাপতি রুহুল আমিন সহ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ।
Leave a Reply