1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

গজারিয়া প্রশাসনের সকল কর্মকর্তা ও স্হানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভা এবং গাছের বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৭২ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী, ৭৫ এর খুনী ও ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীরা সরকারের উন্নয়ন ও জনগণের কল্যাণের কাজের বিরোধীতা করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সর্বজনীন পেনশনের বিরুদ্ধে অপপ্রচার করছে। সরকারের উন্নয়ন বিরোধী অপ্রচার ও গুজব রোধ করতে হবে।

তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ জনগণের সাথে সরকারের সেতুবন্ধন তৈরি করে। সরকারের লক্ষ্য, উদ্দেশ্য, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত করে।
সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে এবং কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্যমী হয়ে কাজ করতে হবে।
এসময় তিনি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়ী করার আহবান জানান।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গজারিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোহাম্মদ আসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মাহফুজ, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীরপ্রতীক, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধিজন।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং মাদক রোধ করতে হবে। নারী নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
নির্যাতিত নারীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ভিক্টিম ও আপরাধীর ডিএনএ টেস্টের জন্য দ্রুত রেফার করতে হবে। মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী ইন্দিরা গজারিয়া উপজেলার ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পাঁচ হাজার বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করেন। তিনি গজারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ, গজারিয়া ইন্সটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এম এ আজহার উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ করেন।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা একই দিন বিকেলে গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠকে যোগদান করেন। তিনি তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প আওতায় গজারিয়া উপজেলায় ১৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ ভাতা প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com