1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কুরআনের আয়াতে শত্রু-মিত্রদের কূটনৈতিক ও আদর্শিক বার্তা:বাংলাদেশকে যে বার্তা দিল ইরান-গাজীপুর সংবাদ      ছাতকে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন-গাজীপুর সংবাদ  যুব জামায়াত ছাতক উপজেলা শাখার নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান, ১৩ টি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় হয়েছে-গাজীপুর সংবাদ  তিন ধাপে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত: ৭০ অধিক দেশের প্রতিনিধি অংশ গ্রহণ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল-গাজীপুর সংবাদ  খামেনির স্ত্রী’ মহীয়সী সংযমী বহুগুণাবলি, দৃঢ় উচ্চ মনোবল জীবনের স্মৃতি-গাজীপুর সংবাদ  জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যের পরিবারে অনুদানের চেক হস্তান্তর-গাজীপুর সংবাদ গলাচিপায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ-গাজীপুর সংবাদ 

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের রাজনৈতিক সফর, মানুষের প্রত্যাশায় নতুন আলোড়ন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা।।

দীর্ঘ প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক সফরে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তাঁর এই বহুল প্রতীক্ষিত আগমনকে ঘিরে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যানার-ফেস্টুনে সাজানো হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে জনসভাস্থল। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে প্রবল উদ্দীপনা ও বাঁধভাঙা উচ্ছ্বাস।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠে আসবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতির কাজ চলছে পুরোদমে। এর আগে ২০০৩ সালের ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে সর্বশেষ ঠাকুরগাঁও সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তাঁর এই আগমনকে শুধু রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছেন না স্থানীয় মানুষ। অনেকের কাছে এটি দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা থেকে উত্তরণের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে একের পর এক সরকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও ঠাকুরগাঁও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। জেলায় এখনো কোনো সরকারি বিশ্ববিদ্যালয়, আধুনিক মেডিকেল কলেজ কিংবা বড় শিল্পকারখানা গড়ে ওঠেনি। ফলে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিতই রয়ে গেছে। কৃষিনির্ভর এই জেলায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি। অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকট ও দূরত্বের কারণে উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ছে। যোগাযোগ ব্যবস্থাও দুর্বল। একমাত্র চিনিকলটি লোকসানের বোঝা টানছে। এসব কারণে জেলার আর্থসামাজিক উন্নয়ন দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁওয়ে সরকারি বিশ্ববিদ্যালয়, আধুনিক মেডিকেল কলেজ স্থাপন, বিমানবন্দর চালু, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. তাহমিদ আহমেদ বলেন, কৃষি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিয়ে তারেক রহমান যে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন, তা বাস্তবায়িত হলে ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যখাতে বড় পরিবর্তন আসতে পারে। জেলা ক্রিকেট কোচ মো. রোকুনুজ্জামান রাহাত বলেন, জেলায় ভালো খেলোয়াড় থাকলেও পূর্ণাঙ্গ স্টেডিয়াম না থাকায় ক্রীড়াঙ্গনের বিকাশ ব্যাহত হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার অবকাঠামো উন্নয়নের প্রত্যাশা রয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. মির্জা ফয়সল আমীন বলেন, তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। জনসভায় মানুষের ঢল নামবে বলে আমরা আশাবাদী। বিএনপি ক্ষমতায় এলে কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রিক উন্নয়নই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। অবহেলা ও বঞ্চনার দীর্ঘ ইতিহাস পেছনে ফেলে ঠাকুরগাঁওয়ের মানুষ এখন তাকিয়ে আছে আগামীর দিকে। তারেক রহমানের এই সফর রাজনৈতিক কর্মসূচি হলেও সাধারণ মানুষের কাছে এটি উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার বার্তা হয়ে উঠেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com