1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দুই স্থানে পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব স্মরনে গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত,-গাজীপুর সংবাদ Love Casino UK: Discover the hottest non Gamstop casino games and features কাপাসিয়ায় শিক্ষা অফিসার রমিতা ইসলামের পাশে শিক্ষকরা: মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি-গাজীপুর সংবাদ  Casino zonder idin 2026: een gids voor het claimen van je welkomstbonus শায়খুল হুফফাজ মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব (রহ.)-এর ১ম স্মরণসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন’ অর্ধকোটি টাকার ক্ষতি-গাজীপুর সংবাদ  Pinco online casino: Hızlı para yatırma ve çekme yöntemleri মানসিক ভারসাম্যহীন কৃষকের পাশে মানবতার হাত: স্বেচ্ছাশ্রমে পাট কেটে, ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা-গাজীপুর সংবাদ  তৃণমূলে ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বার্তা, রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-গাজীপুর সংবাদ  *ছৈলা আফজালাবাদে পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন* প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ পরিকল্পনা-গাজীপুর সংবাদ 

দুমকীতে ফেসবুক লাইভে এসে এক শিক্ষকের আত্মহত্যার চেষ্টা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৪ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকীতে ফেসবুক লাইভে এসে রুবেল হোসেন (৩৫) নামে এক শিক্ষক আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ২ টার দিকে দুমকী এ কে মাধ্যমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটেছে। রুবেল হোসেন দুমকী একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী (ইংরেজি) শিক্ষক। এবং পাশ্ববর্তী উপজেলা বাউফলের রাজনগর গ্রামের রব্বানী হাওলাদারের ছেলে। এনিয়ে দুমকীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, রুবেল হোসেন ইতোমধ্যে দুইটি বিয়ে করেছে এবং দুই সংসারে তাঁর দুইটি সন্তানও রয়েছে। রুবেল হোসেনের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

জানাগেছে উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ সৃজনী বিদ্যানিকেতনে শিক্ষকতাকালীন একই বিদ্যালয়ের ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমে জড়িয়ে সুমাইয়া মারজান নামে এক ছাত্রীকে বিয়ে করেন। কিছুদিন সংসার করার পরে ঢাকায় বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে সেখানেও নতুন করে প্রেমে জড়িয়ে পড়েন। সুমাইয়া মারজান বিষয়টি জানতে পারলে সংসারে অশান্তি নেমে আসে। এর কিছুদিন পরেই সুমাইয়া মারজানকে তালাকের নোটিশ পাঠালে সুমাইয়া আইনের আশ্রয় নিলে এবছর মার্চ মাসে রুবেল সুমাইয়ার সাথে সংসার করবে, এই মর্মে আদালতে মুচলেকা দেন। রুবেল- সুমাইয়ার সংসারে ৩ বছরের তুবা নামে একটি কন্যা সন্তানও রয়েছে। সুমাইয়া মারজানকে বিয়ে করার আগে নিজ এলাকা বাউফলে বিয়ে করেছিলেন সেখানেও একটি পুত্র সন্তান রেখে স্ত্রীকে তালাক দেন রুবেল হোসেন। পরক্ষনে দুমকী একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ পান। গত কিছুদিন পূর্বে একই স্কুলের ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুবাদে বড়বোন আফসানার সাথে প্রেমে জড়িয়ে বিয়ের প্রস্তাব দেন। আফসানার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। ঘটনার দিন রুবেল তাঁর নিজস্ব ফেসবুক আইডি থেকে বিভিন্ন রকম আবেগঘন স্ট্যাটাস দিয়ে ভাইরাল হন এলাকায়। এমনকি নিজ কর্মস্থল দুমকী একে মডেল মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিলে দুমকীর জনগন নড়েচড়ে বসেন এবং ক্ষিপ্ত হন।

স্থানীয়রা জানিয়েছেন বিদ্যালয়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য থেকে রেহাই পেতে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। তাঁর লাইভ ভিডিও পর্যালোচনা করে দেখা যাচ্ছে তিনি আত্মহত্যা করার প্রস্তুতি নিচ্ছেন, গলায় রশি লাগিয়ে ঝুলে পরার ১ মিনিটের মাথায় কয়েকজন লোক তাঁকে উদ্ধার করছেন। অনেকেইর প্রশ্ন দরজা ভেঙ্গে উদ্ধার করাও একটা নাটক মনে হচ্ছে। পুরো লাইভের শব্দ শোনা গেলেও কোনখানেই দরজা ভাঙ্গার শব্দ নাই।

এ বিষয়ে দুমকী একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহামুদা আক্তার হেপি জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়েছেন। শিক্ষক রুবেল হোসেনের চারিত্রিক বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, আমরা কোন অভিযোগ পাইনি।

ছাত্রী আফসানার মা জায়েদা বেগম জানান, রুবেল হোসেনের আচরণ শিক্ষক সুলভ মনে না হওয়ায় তাঁকে বাসায় পড়াতে আসতে নিষেধ করা হয়েছে। সে মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেও তা প্রত্যাখান করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন ঘটনার কয়েকদিন আগে তাঁদের বাসায় এসে হুইল পাউডার খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছিলেন শিক্ষক রুবেল। রুবেল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায় দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আবিদ হাসান জানান, রাতে হাসপাতালে নিয়ে আসলে আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার বিষয়টি জেনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বরিশালে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com