1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কাপাসিয়ায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ধর্ষণ অপহরণ হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর আটকাদেশ-গাজীপুর সংবাদ  Spor Haberleri, Son Dakika Spor, iddaa sonu�lar� ve tahminleri জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ গ্রেফতার-গাজীপুর সংবাদ  ট্রাক চালকের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মুক্তির দাবীতে শ্রমিক নেতৃবৃন্দের ২৪ ঘন্টার আল্টিমেটাম-গাজীপুর সংবাদ  ছাতকের তাতিকোনায় রশি টান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-গাজীপুর সংবাদ  পটুয়াখালী সদর উপজেলায় প্রণোদনার বিনামূল্যে বীজ- রাসায়নিক সার বিতরণ’র উদ্বোধনী-গাজীপুর সংবাদ  WestAce : Ta Destination de Divertissement Premium en Ligne Spin Mama Spillested – Deres Veiledning til Kasinoopplevelse og Gevinstutsikter Optice Casino – Din Ultimate Guide til Fantastiske Spillopplevelser

বি এম এস এফ এর জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭৫ টাইম ভিউ

সাইফুল ইসলাম,নিজেস্ব প্রতিবেদক:

সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ মে পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। ‘১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ সফল করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এসব কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে
২২ এপ্রিল বুধবার দিনব্যাপী আলোচনা সভার মধ্য থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সম্পাদক সবুজ হোসেন রাজা,
সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু, ওমর ফারুক মিয়াজি, মোঃ আব্দুল বাতেন বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক (অর্থ) শাকিব জামাল,দফতর সম্পাদক মো: জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ প্রমূখ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ মে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ, ২ মে সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, ৪ মে ‘মিট দ্যা প্রেস’ এর মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিতকরণ, ৫ মে সরকারি-বেসরকারি পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও সোর্সদের সঙ্গে সম্পর্ক জোরদার, ৬ মে ঢাকায় সমাবেশ উপলক্ষে যাত্রা এবং ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে চলো চলো ঢাকা চলো কর্মসূচী ও সাংবাদিক সমাবেশের ঘোষণা করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে দেশের সকল সাংবাদিককে নিজ নিজ সংগঠনের ব্যানারে এসব কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও নির্যাতন প্রতিরোধে কার্যকর, নিরপেক্ষ ও শক্তিশালী কাঠামো গড়ে তুলতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এ বহুমাত্রিক পেশাজীবীদের সমন্বয়ে সদস্যপদ প্রদানের একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কমিটিতে প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও রেডিওসহ সকল গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষক, গবেষক, ধর্মীয় নেতা, সমাজকর্মী, অবসরপ্রাপ্ত প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, চিকিৎসক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, নারী ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

সভায় সংগঠন এবং সাংবাদিকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো: জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com