1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ-গাজীপুর সংবাদ  সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-গাজীপুর সংবাদ  WinWin Apostas: A Plataforma de jogos Abrangente de Apostas e Diversão de Cassino Win Win Bet: Wyczerpujący Poradnik po Oferowanej Platformie Do Gier ছাতক সিমেন্ট কোম্পানী শ্রমিক ইউনিয়ন বি-৮০”র উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লায় বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন কর্মসূচি ও সভা-গাজীপুর সংবাদ  বিনা চিকিৎসায় ধুঁকছেন গুণী সংগীত শিল্পী রব: সহায়তার জন্য আকুল আবেদন-গাজীপুর সংবাদ  খুব শীঘ্রই বাজারে আসছে সাংবাদিক খান মেহেদীর সম্পাদনায় দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪-গাজীপুর সংবাদ জামালপুরে অবৈধ দুটি ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত-গাজীপুর সংবাদ  ছাতকে মহান মে দিবস পালিত, শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৮ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

সিলেট নগরের প্রাণকেন্দ্র সুরমা নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ের একটি বৃহৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সিলেট সফরের অংশ হিসেবে হযরত শাহ জালাল রহ. এর মাজার জিয়ারত শেষে সকাল প্রায় ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজসম্পন্ন করার নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় সুরমা নদীর দুই তীরে আধুনিক সৌন্দর্যবর্ধনের পাশাপাশি টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে একদিকে যেমন নদীভাঙন রোধ করা সম্ভব হবে, অন্যদিকে নগরবাসীর চলাচল, অবসর যাপন ও বিনোদনের সুযোগও বাড়বে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রী’র পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটির প্রশাসক কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা, কলিম উদ্দিন আহমেদ মিলন, এড. নুরুল ইসলাম নুরুল, কয়ছর এম আহমদ, সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com