
সেলিম মাহবুবঃ
জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদল।
ছাতক উপজেলা ছাত্রদল ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে সোমবার (১১ মে) দুপুরে গোবিন্দগঞ্জে মিছিল অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ গেইটের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সিলেট-সুনামগঞ্জ-ছাতক সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি ও ছাতক উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ। বক্তব্যে তিনি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ জেলা ও উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এসময় উপজেলা কলেজ ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply