1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

ইসলামপুর ইউনিয়নে ঈদগাহ পরিদর্শনে গিয়ে ১৪ লক্ষ টাকার বরাদ্দের ঘোষণা দিলেন– এমপি মিলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১০২ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ১৪ লক্ষ টাকার উন্নয়ন বরাদ্দ ঘোষণা করেছেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) তিনি ইউনিয়নের দু’টি ঈদগাহ উন্নয়ন ও মহিলা মাদ্রাসার উন্নয়নে এসব বরাদ্দ দেন। আকস্মিক এ সফর ও তাৎক্ষণিক বরাদ্দ ঘোষণায় স্থানীরা খুবই আনন্দিত হয়েছেন ।

সকালে নৌ-পথে ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শনে যান সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এসময় ঈদগাহের উন্নয়নের জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা হিসেবে ২ টন চাল এবং স্থানীয় মহিলা মাদ্রাসার উন্নয়নের জন্য আরও ২ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।

পরে দুপুরে এমপি মিলন ছাতকে ফেরার পথে গনেশপুর শাহী ঈদগাহ পরিদর্শন করেন । সেখানে ঈদগাহ উন্নয়নের জন্য আরও ৬ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন।

দু’টি ঈদগাহ ও একটি মাদ্রাসার জন্য মোট ১৪ লক্ষ টাকার বরাদ্দ ঘোষণায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরেজমিনে এসে মানুষের চাহিদা শুনে তাৎক্ষণিক বরাদ্দ দেওয়ায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com