
সেলিম মাহবুবঃ
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকেন নি। সাহসিকতার সাথে রনাঙ্গনে যুদ্ধ করেছেন। তাঁর রাষ্ট্রদর্শন ছিল একটি উন্নত রাষ্ট্র ও আত্মনির্ভরশীল সমৃদ্ধ জাতি গঠন। ঘাতক হায়েনার দল শহীদ জিয়াকে হত্যার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতিকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তারা জানতো না। যে জিয়া জনতার তাকে হত্যা করার সাধ্য কারো নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শহীদ জিয়ার দেখানো পথে রাষ্ট্র পরিচালনা করছেন। তিনি ১০০ দিনের শাসনে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি শনিবার (৩০ মে) মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলার কালারুকাস্থ জয়েন্ট কনভেনশন হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দীন। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন জালালি।
আলোচনা সভায় ছাতক উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহবায়ক, যুগ্ম আহবায়ক, উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহবায়ক, সদস্যবৃন্দ, উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, সদস্যবৃন্দ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক, সদস্যবৃন্দ, উপজেলা, পৌর, ছাত্রদল, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব, যুগ্ম আহবায়ক, সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী।
Leave a Reply