1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মৃত্যু মুছে দিল রাজনৈতিক দূরত্ব: এমপি দবিরুলের জানাজায় বিএনপি-জামায়াতের অংশগ্রহণ, লাখো মানুষের ঢল-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিতে দোয়া ও মিলাদ মাহফিল-গাজীপুর সংবাদ  পীরগঞ্জে পাঁচ মাসে ৭৭ জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা: নীরব এক সামাজিক বিপর্যয়ের মুখে জনপদ-গাজীপুর সংবাদ  গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে :স্বরাষ্ট্রমন্ত্রী-গাজীপুর সংবাদ  সড়ক দূর্ঘটনায় ক্রীড়া সংগঠক শাহেদ মিয়া আর নেই-গাজীপুর সংবাদ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক—– এমপি মিলন-গাজীপুর সংবাদ  Casino Days Welcome Bonus and Promotions Overview Cherry Fiesta Casino Welcome Bonus for New Players Comment Practice JL77 Cassino Ensure Ightly Gaming • FR Get Started Julius Casino Review Expanzní Slot Hry A Liberalistický Kočička f1casinocz.com website • český trh Bet Now

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিতে দোয়া ও মিলাদ মাহফিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ মে) সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন এবং দেশের প্রতি তাঁর অবদানের স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি দেশের মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, নেতৃত্বগুণ ও দূরদর্শী চিন্তাধারা আজও নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শকে ধারণ করে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া এবং ঠাকুরগাঁও জজকোর্টের আইনজীবী ও উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক একরামুল হক। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান, ভোমরাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান-সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।অনুষ্ঠানের শেষপর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং প্রয়াত আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। শ্রদ্ধা, স্মরণ এবং প্রার্থনার মধ্য দিয়ে আয়োজিত এ কর্মসূচি পীরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com