1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

রাণীশংকৈলে ছাত্রদল নেতা মরহুম মমিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৩ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মরহুম মো. মমিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় উপজেলার দক্ষিণ ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ দোয়া মাহফিল ও স্মরণসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনতাসীর আল মামুন মিঠু, বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক মাস্টার,
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আক্তারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আউলাদ হোসেন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. মমিন, সাংগঠনিক সম্পাদক মো. মুক্তার হোসেন, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাব্বী হুসাইন এবং পৌর ছাত্রদলের সভাপতি মো. মাহাফুজুর রহমান মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এছাড়াও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে জিম, মুন্না, সাকিব, লেমন, রায়হান, প্লাবন, শুভসহ অনেকে উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা মরহুম মো. মমিনের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তারা বলেন, মমিন ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও কর্মীবান্ধব নেতা। দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তিনি সবসময় সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তাঁর অকাল মৃত্যুতে সংগঠন একজন ত্যাগী ও সম্ভাবনাময় নেতাকে হারিয়েছে বলেও তারা উল্লেখ করেন।বক্তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর নিকট মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা জানান।পরে মরহুম মো. মমিনের রুহের মাগফেরাত, জান্নাতুল ফেরদাউস নসিব এবং তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাসিম, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. লেমন, রায়হানসহ ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের কাছে মরহুম মো. মমিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া চাওয়া হয়। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত এ স্মরণসভা ও দোয়া মাহফিল এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com