1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
“ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ  তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার করে-গাজীপুর সংবাদ  টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ-গাজীপুর সংবাদ  হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল-গাজীপুর সংবাদ 

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৮ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের এসাইনমেন্ট অফিসার-৩ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সিরাজগঞ্জের সন্তান মো. মোবাইদুর ইসলাম। বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব মো. গোলাম রব্বানী সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মো. মোবাইদুর ইসলামকে প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার-৩ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ কার্যকর থাকবে। এছাড়া তিনি জাতীয় বেতন স্কেলের সর্বশেষ ধাপ অনুযায়ী বেতন ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

মো. মোবাইদুল ইসলামের এ নিয়োগের খবরে সিরাজগঞ্জে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের সর্বোচ্চ নির্বাহী দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে সিরাজগঞ্জের একজন প্রতিনিধির অন্তর্ভুক্তি জেলার জন্য গৌরবের বিষয়। তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন স্থানীয় বিশিষ্টজনরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com