1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাবলম্বী জীবনের পথে ১২৬ অসচ্ছল নারী, রাণীশংকৈলে সেলাই মেশিন বিতরণ-গাজীপুর সংবাদ  টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা, সচেতনতামূলক অভিযান-গাজীপুর সংবাদ  সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত দোয়ারাবাজার থানার আব্দুল্লাহ আল রিফাত,-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে আ’লীগ  ছাত্রলীগ সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা-গাজীপুর সংবাদ  অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গোয়ালাবাজারে অস্ত্র সহ আটক-৩-গাজীপুর সংবাদ  Beste Wettanbieter ohne OASIS: Tipps für erfolgreiche Fußballwetten und lukrative Boni রাতের আঁধারে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: রাণীশংকৈলে আহত অন্তত ১০, আতঙ্কে তিন গ্রাম-গাজীপুর সংবাদ  Guida ai Casinò non AAMS: come effettuare prelievi veloci e sicuri Discover the most popular online casino slots and their standout features for 2026 ছাতকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, মোবাইল কোর্টে ৬ জনের সাজা ও অর্থদণ্ড প্রদান-গাজীপুর সংবাদ

টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা, সচেতনতামূলক অভিযান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ও রামসার সাইটে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের অভিযোগে ৬টি হাউজবোটকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন, সুনামগঞ্জ।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে ৬টি পৃথক মামলায় ৬টি হাউজবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে তাহিরপুর থানা পুলিশ।


অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরে আগত হাউজবোট পরিচালনাকারী, পর্যটক ও সংশ্লিষ্টদের মাঝে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সংরক্ষিত এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বিদ্যমান বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, “টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানকার জীববৈচিত্র্য, জলজ সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

সংরক্ষিত এলাকায় কোনো ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম বা অবৈধ প্রবেশের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com