1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ  পটুয়াখালী/উভ/পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর ইউনিয়ন যুবদলের সভাপতির নেতৃত্বে হামলা, আহত-১২-গাজীপুর সংবাদ 

নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

পরিবারের অভাব-অনটন আর জীবন সংগ্রাম যাকে দমাতে পারেনি, তেমনই পল্লী গ্রামের এক অদম্য মেধার নাম রুহি বেগম। সুনামগঞ্জের হাওর অঞ্চলের অনিশ্চিত জীবন ও চরম আর্থিক অনিশ্চয়তাকে জয় করে সুনামগঞ্জ উইমেন্স মহিলা কলেজ থেকে উচ্চশিক্ষার জন্য প্রায় ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক স্কলারশিপ অর্জন করেছেন তিনি।

​রুহি সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের আব্দুল কাদিরের ছোট মেয়ে। জীবিকার তাগিদে আব্দুল কাদির সুরমা ও চেলা নদীতে নৌকা নিয়ে চা বিক্রি করেন। ভাসমান এই চায়ের দোকান থেকে অর্জিত স্বল্প আয় দিয়েই চলত তাঁর সংসার ও মেয়ের পড়াশোনার খরচ। অভাব তার নিত্যসঙ্গী হলেও মেয়ের পড়ার স্বপ্নের পথে কখনো বাঁধ সাধেননি তিনি; বরং নিজের সর্বস্ব দিয়ে উদ্বুদ্ধ করেছেন।

​বাবার এই আত্মত্যাগ ও কষ্টের প্রতিদান হিসেবে রুহি অর্জন করেছেন আন্তর্জাতিক পর্যায়ের এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ। তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি সুনামগঞ্জের ছাতক উপজেলা ছাড়িয়ে পুরো দেশের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে।

​এ বিষয়ে রুহির বাবা আব্দুল কাদির আবেগপ্লুত হয়ে জানান, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নদীপথে চা বিক্রি করে সংসার চালানো এবং পড়ালেখার খরচ যোগানো অত্যন্ত কঠিন ছিল। কিন্তু মেয়ের ইচ্ছা ও মেধার ওপর তাঁর পূর্ণ বিশ্বাস ছিল। আজ মেয়ের এই অর্জনে তাঁর জীবনের সব কষ্ট ও বেদনা সার্থক হয়েছে।

​স্থানীয়রা জানান, দারিদ্র্যকে জয় করে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রুহির এই সাফল্য কেবল তাঁর পরিবারের নয়, বরং পুরো অঞ্চলের তরুণ সমাজের জন্য এক বিরাট অনুপ্রেরণা। সুযোগ পেলে মেধা যে সব বাধা অতিক্রম করে নিজের পথ তৈরি করে নিতে পারে, রুহি সেটিই প্রমাণ করে দেখালেন।

​তাঁর এই অর্জনে শুভকামনা জানিয়েছেন শিক্ষক, সুশীল সমাজ ও এলাকার সাধারণ মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com