1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ভান্ডারিয়ায় পৌরসভার উদ্যোগে বিডি ক্লিন কে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৬ টাইম ভিউ

ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক জনাব মোঃ হাসিবুল হাসান বিডি ক্লিনকে নিয়ে পরিছন্নতা অভিযান পরিচালনা করেন। আজ ২৯ আগস্ট শনিবার এই পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয় পৌরসভার ৭নং ওয়ার্ড দক্ষিন ভান্ডারিয়ার প্রধান সড়ক। দীর্ঘদিন যাবত সড়কের এক অংশে কাদা মাটি থাকায় যানচলাচল ও জন সাধারণের চলাচলে ভোগান্তি হয়।
পরিছন্নতার অভিযান পরিচালনা করার কারনে ভোগান্তি থেকে রক্ষা পেলো জনসাধারণ।

উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ হাসিবুল হাসান, পৌর সচিব মোঃ আনোয়ার হোসেন, স্টোর কিপার মোঃ রিয়াজ খান, বিডি ক্লিন ভান্ডারিয়া উপজেলা সমন্বয়ক মোঃ মেহেদী হাসান সহ অন্যান্য সদস্যগন, পৌরসভার পরিছন্ন কর্মীগন ও স্থানীয় ব্যবসায়ী বৃন্দ।

​ এসময় (ইউএনও) মোঃ হাসিবুল হাসান নিজে পরিছন্নতার কাজ করেন এবং আশপাশের সকল ব্যাবসায়ীদের একত্রিত করে সচেতনতার বার্তা দেন। সকল দোকানে ঝুড়ি রাখার জন্য বলেন এবং ডাস্টবিন ব্যাবহারে উৎসাহীত করেন। সচেতনতার পাশাপাশি তাদের পরিছন্নতার কাজে অংশগ্রহণ করার কথা বলেন। পরিছন্নতা শেষে সতর্ক করে বলেন, কেউ যদি ২য় বার যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে এবং ডাস্টবিন ব্যবহার না করে তবে বায়ু দূষন এর অপরাধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

বিডি ক্লিন ভান্ডারিয়া উপজেলাকে উদ্দেশ্য করে (ইউএনও) মোঃ হাসিবুল হাসান বলেন, ওরা প্রতি সপ্তাহে পরিস্কার পরিছন্নতার কাজ করেন। সকলকে এই মহৎ কাজে অংশগ্রহণ করা উচিত। আমরা সবাই সচেতন হলে পরিছন্ন ভান্ডারিয়া পৌরসভা গড়া সম্ভব হবে।

ব্যবসায়ীগন এর পক্ষথেকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। আমরা সচেতন হবো এবং ঝুড়ি ব্যবহার করবো। পরবর্তীতে যেখানে সেখানে ময়লা ফেলবোনা। আমাদের পরিবেশ আমরাই পরিস্কার রাখবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com