1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও):

উৎসবমুখর পরিবেশ, ভোটারদের সরব উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাণীশংকৈল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় ২ হাজার ৫২১ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ১ হাজার ৫৬৩টি। সভাপতি পদে হাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে কামাল হোসেন এবং ফুটবল প্রতীকে মুক্তার হোসেন মুক্তা প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে কামাল হোসেন ১ হাজার ৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তার হোসেন মুক্তা পেয়েছেন ৪৫৩ ভোট। অর্থ বিষয়ক সম্পাদক পদে কুন্নি প্রতীকে রাকিব হোসেন ও মিক্সার মেশিন প্রতীকে কাজল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ৪ ভোটের ব্যবধানে কাজল হোসেন ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিব হোসেন পেয়েছেন ৭৫৬ ভোট। নির্বাচন পরিচালনার দায়িত্বে

ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক ও শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনু। সরকারিভাবে প্রিজাইডিং অফিসার হিসেবে ভোটগ্রহণ কার্যক্রমে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম এবং ইউএনও কার্যালয়ের সিএ ফয়সাল। নির্বাচনে বিজয়ী হয়ে নবনির্বাচিত নেতারা নির্মাণ শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষা, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং শ্রমিক ইউনিয়নের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনকে ঘিরে দিনভর ভোটার ও শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com