1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
Online casino 2026: hoe je veilig en snel kunt spelen Getting started with Spribe: The ultimate demo guide for aviator game newcomers Pin Up Casino Azərbaycan: mükafatlar, promosyonlar və oyun imkanları ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজের শুভ সূচনা করলেন কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  স্বল্প সময়ে স্বল্প খরচে বিচার নিশ্চিতে গলাচিপায় গ্রাম আদালত নিয়ে মতবিনিময়-গাজীপুর সংবাদ  Pin Up Casino Azərbaycan-da 2026-cı ilin ən populyar idman mərcləri লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান আশিক-গাজীপুর সংবাদ  ছাতকে যুক্তরাজ্য প্রবাসী চরেরবন্দ মহল্লার কৃতি সন্তান ক্রীড়ানুরাগী, ক্রীড়াসংগঠক রাজ্জাককে বিদায় সংবর্ধনা-গাজীপুর সংবাদ  ছাতকে ডেবিল হাজী স্বপন-কে গ্রেফতার ও থানার ওসি’র প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-গাজীপুর সংবাদ  ডেভিল হাজী স্বপন মিয়া কে ঢাকা থেকে আবারো গ্রেফতার করা হয়েছে, আদালতে প্রেরণ-গাজীপুর সংবাদ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা ৩ মাসব্যাপী অভিযান কাপাসিয়ায় উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯:৩০ টায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির সূচনা হয়। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৩ মাসব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাহিদুল হক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং স্কাউট, বিএনসিসি, রেডক্রস ও শিক্ষার্থীরা এ ভার্চুয়ালি সভায় যুক্ত হন। উদ্বোধন শেষে উপস্থিত সবাই সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

অভিযানের মূল নির্দেশনা ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে নিজ প্রাঙ্গণ পরিষ্কার রাখতে হবে। মাইকিং, লিফলেট বিতরণ, সভা ও ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে। পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, জমা পানি ও টায়ারের মতো মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে।
উপজেলা ও জেলা শিক্ষা অফিসের সমন্বয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী সমিতি, বাজার কমিটি ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে প্রতিটি উপজেলাকে বিভিন্ন এলাকায় ভাগ করে সাপ্তাহিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। উদ্বোধনী অভিযানে কাপাসিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এ কে এম আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি, উপজেলা আইসিটি কর্মকর্তা নীলুফার ইয়াসমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ সরকার, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com