1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৩ নেতা-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: 

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা। শূন্য হওয়া এ আসনে দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে তিন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন,জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ও ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি-জিএস ওবায়দুল্লাহ মাসুদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন মির্জা ফয়সল আমীন। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাঁর পক্ষে কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। অন্যদিকে জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও ওবায়দুল্লাহ মাসুদও মনোনয়ন ফরম সংগ্রহের পর তা জমা দিয়েছেন। সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে তিনি জেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। অপর মনোনয়নপ্রত্যাশী ওবায়দুল্লাহ মাসুদ ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার পর তিনি জেলা বিএনপির রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে তিনিও জেলা বিএনপির সহসভাপতি। তিন নেতার মনোনয়ন ফরম জমা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও চলছে হিসাব-নিকাশ। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কার ভাগ্যে জুটবে, এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও তাঁদের অনুসারীরা। মির্জা ফয়সল আমীন দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে সক্রিয়। ২০১৫ সালের ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৭ সালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রায় আট বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন তিনি। রাজনৈতিক পরিবারের সন্তান মির্জা ফয়সল আমীনের বাবা মরহুম মির্জা রুহুল আমীন ছিলেন আইনজীবী, সাবেক কৃষিমন্ত্রী ও সংসদ সদস্য। তাঁর চাচা মরহুম মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ। তাঁর বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৯ অক্টোবর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন বিএনপির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিন মনোনয়নপ্রত্যাশী ও তাঁদের সমর্থকেরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com